1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে উন্নয়ন অব্যাহত থাকবে- এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৫১২ জন পঠিত
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে উন্নয়ন অব্যাহত থাকবে- এমপি নিক্সন চৌধুরী
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে উন্নয়ন অব্যাহত থাকবে- এমপি নিক্সন চৌধুরী

সদরপুর সংবাদদাতা : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসনের উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি বলেন, ২০১৪ সালে আমাকে যখন এমপি নির্বাচিত করেন তখন কয়টি পাকা রাস্তা ছিল। আজ সদরপুরের প্রতিটি রাস্তা পাকা করা হয়েছে। আগামীতে আমাকে এমপি নির্বাচিত করলে সদরপুরকে উন্নয়নের মডেল উপজেলায় রূপান্তিত করবো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দেশের জনগণের উন্নয়ন বাধাগ্রস্হ হবে।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৩০০টি আসনেই শেখ হাসিনার প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তিনি গত শুক্রবার বিকেলে সদরপুর সদরের ব্রাক অফিস থেকে আলিমের বাড়ি পর্যন্ত এল.জি.ইডির প্রায় ১ কোটি টাকা ব্যয়ের বিসি দ্বারা রাস্তার ভিত্তি পুস্তর স্থাপন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION