1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

শেখ জামাল ক্রীড়াচক্রের কমিটি গঠন

  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৫২৭ জন পঠিত
শেখ জামাল ক্রীড়াচক্রের কমিটি গঠন
শেখ জামাল ক্রীড়াচক্রের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ কে সভাপতি ও দীপক মজুমদারকে সাধারণ সম্পাদক করে শেখ জামাল ক্রীড়া চক্রের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ১০ আগস্ট বুধবার বেলা একটায় ৫১ সদস্য কমিটি গঠন করা হয়। এতে মোট ১৭ জনকে উপদেষ্টা মন্ডলি নির্বাচিত করা হয়। এ উপলক্ষে শেখ জামাল ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ জামাল ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডাক্তার আ,স,ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, মিসেস ঝর্না হাসান কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, শেখ জামাল ক্রীড়া চক্রের সহ-সভাপতি কেএম সেলিম, সহসভাপতি শামসুল আলম চৌধুরী, শেখ জামাল ক্রীড়া চক্রের সদস্য কামরুজ্জামান কাফি, শওকত আলী জাহিদ, আবু নাঈম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শেখ জামাল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক দীপক মজুমদার। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পুত্র শেখ জামাল এর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় শেখ জামাল ক্রীড়া চক্রের আগামী দিনের কার্যক্রম তুলে ধরে আলোচনা করা হয়। গত বছর প্রথম বিভাগ ফুটবল লিগে শেখ জামাল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারই ধারাবাহিকতায় এ বছরও দলটি ফরিদপুরে ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখবে এবং শুধু ফুটবল নয় ক্রিকেট হকি সহ অন্যান্য খেলায় নিজেদের সুনাম বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION