1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন আওয়ামীলীগ নেতারা

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৮১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
গত কয়েক দিনের টানা শৈত প্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম দূর্ভোগে। ফরিদপুরের আবহাওয়া অধিদপরের তথ্য অনুযায়ী শৈত প্রবাহ চলাকালে জেলার সর্ব নিম্ন তাপমাত্রা নয় ডিগ্রিতে নেমে গিয়েছিলো। এতে প্রচন্ড শীতে অসহায় দিন কাটাচ্ছেন হত দরিদ্র মানুষেরা।
সোমবার বিকালে আব্দুল জব্বার-শামসুন্নহার ফাউন্ডেশনের পক্ষ হতে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজারে শীতার্ত মানুষের হাতে শীত নিবারনে কম্বল তুলে দেয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার জাবির শফি দিনার জানান, মাচ্চর ইউনিয়নের হতদরিদ্র ছয়শত মানুষের হাতে কম্বল তুলে দেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। তিনি জানান, এ সংগঠনটির পক্ষ থেকে আরো ২০ হতদরিদ্র পরিবারে গাভী প্রদান ছাড়ার অর্ধশত বয়োবৃদ্ধ মানুষকে বিণামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।
এসময় মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ ও ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস।
প্রধান অতিথির বক্তব্যে শামীম হক বলেন, প্রচন্ড শীতে দরিদ্র মানুষেরা কষ্ট পাচ্ছেন। এসব অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION