1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

শিক্ষার পাশাপাশি এবার স্মার্ট বাংলাদেশ গড়তে হবে…..এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৯০ জন পঠিত
শিক্ষার পাশাপাশি এবার স্মার্ট বাংলাদেশ গড়তে হবে........এমপি নিক্সন চৌধুরী
শিক্ষার পাশাপাশি এবার স্মার্ট বাংলাদেশ গড়তে হবে........এমপি নিক্সন চৌধুরী

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : আধুনিক শিক্ষার পাশাপাশি এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে,মাননীয় প্রধানমন্ত্রীর অনুসারীরা জীবিত থাকতে যত ষড়যন্ত্রই হোক উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবেনা। আজ বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে প্রবাসী বিশিষ্ঠ শিক্ষানুরাগী কবির মুন্সীর অর্থায়নে নবনির্মিত কবির মুন্সী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এসব কথা বলেন।

তিনি আরও বলেন,দেশ সর্বক্ষেত্রে এগিয়েছে। আমার নির্বাচনী এলাকা প্রতিটি ঘরে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।যোগাযোগ সহজ করতে প্রতিটি সড়ক প্রায় পাকাকরন এবং বিপুল সংখ্যক সেতু নির্মান করা হয়েছে। স্কুল নির্মান প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রবাসীরাও এগিয়ে আসছে। নিজ উদ্যোগে প্রবাসী কবির মুন্সী ও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবাসী কবির মুন্সী বলেন, প্রবাস জীবনের কষ্ট সত্যেও কষ্টার্জিত অর্থ দিয়ে অর্থ দিয়ে বিদ্যালয়টি নির্মান করেছি। অবশিষ্ট কাজটুকু সংশ্ষ্টিরা করবেন আশা করি।

ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,নির্বাহী অফিসার আজিম উদ্দিন । এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আসিক ইকবাল স্বপন মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মাতুব্বর ,গিয়াস উদ্দিন আহমেদ,অধ্যাপক শফি উদ্দিন মোল্লা সহ অর‌্যান্যরা। পরে বিদ্যালয়ের ফলক উন্মোচন ও শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই তুলে দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION