1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

শিক্ষার্থীদের সকল চার্জ কালেকশনের জন্য সোনালী ব্যাংকের সাথে সারদা সুন্দরী মহিলা কলেজের চুক্তিপত্র স্বাক্ষর

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫৩১ জন পঠিত
শিক্ষার্থীদের সকল চার্জ কালেকশনের জন্য সোনালী ব্যাংকের সাথে সারদা সুন্দরী মহিলা কলেজের চুক্তিপত্র স্বাক্ষর
শিক্ষার্থীদের সকল চার্জ কালেকশনের জন্য সোনালী ব্যাংকের সাথে সারদা সুন্দরী মহিলা কলেজের চুক্তিপত্র স্বাক্ষর

স্টাফ রিপোর্টার : সোনালী ব্যাংক পিএলসিএর অনলাইন সেবার মাধ্যমে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ,ফরিদপুর এর শিক্ষার্থীদের ফি/চার্জ আদায় করণ সম্পর্কিত একটি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান গতকাল রবিবার (২৩ জুলাই) কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে খোকন চন্দ্র বিশ^াস, জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার’স অফিস, সোনালী ব্যাংক পিএলসি,ফরিদপুর এবং অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ,ফরিদপুর স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্রে স¦াক্ষর করেন।

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি,প্রিন্সিপাল অফিস,ফরিদপুর এর ডেপুটি জেনারেল ম্যানেজার বিভাষ চন্দ্র হাওলাদার, সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, ফরিদপুর এর ডেপুটি জেনারেল ম্যানেজার সমির বিকাশ পাল,সোনালী ব্যাংক পিএলসি,ফরিদপুর কর্পোরেট শাখা, ফরিদপুর এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শেখ আমির খসরু, সোনালী ব্যাংক পিএলসি,ফরিদপুর কর্পোরেট শাখা, ফরিদপুর এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার শরীফ মঞ্জুরুল হাসান, রুমিয়া আক্তার, সহকারী অধ্যাপক,দর্শন বিভাগ ও সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ,ফরিদপুর সহঅন্যান্য গণ্যমাণ্যব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এখন থেকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর সকল শিক্ষার্থীরা সোনালী ব্যাংক পিএলসিএর অনলাইন সেবার মাধ্যমে কলেজের সকল ধরনের ফি/চার্জ কম সময়ে ও দ্রæত পরিশোধ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION