1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

শাওন হত্যা প্রতিবাদে ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৬ জন পঠিত
শাওন হত্যা প্রতিবাদে ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ
শাওন হত্যা প্রতিবাদে ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের আজ সকাল ১১ টায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয় । ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর কতোয়ালী থানা বিএনপির সভাপতি জনাব নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা কৃষক দল নেতা মামুন হাসান,কতোয়ালী থানা যুবদলের সভাপতি জনাব মোঃ হাজ্জাজ। এ সময় জেলা যুবদলের অন্যান্য নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিল।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন যে ন্যায্য আন্দোলনে মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শাওন হত্যাসহ বিএনপির যে সকল নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে বলেন । এই সরকারের পায়ের নিচে মাটি নাই ‌। তাই জুলুম নির্যাতন করে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বক্তারা বলেন আপনারা যদি এভাবে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করেন তাহলে দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি আপনাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে। বক্তারা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION