1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

শহীদ সুফি নাট্যচক্রের দুই দিনব্যাপী মঞ্চনাট্যোৎসব শুরু

  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৮৪ জন পঠিত
শহীদ সুফি নাট্যচক্রের দুই দিনব্যাপী মঞ্চনাট্যোৎসব শুরু
শহীদ সুফি নাট্যচক্রের দুই দিনব্যাপী মঞ্চনাট্যোৎসব শুরু

স্টাফ রিপোর্টার : জাগো মানুষ, জাগাও বিবেক, নব নাট্যালোকে এই স্লোগানের মধ্য দিয়ে শহীদ সুফি নাট্যচক্রের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী নাটক উৎসব শুরু হয়েছে, ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় শিল্পকলা একাডেমির মঞ্চে দুইদিন ব্যাপী নাট্য উৎসব আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শামসুল বারী শানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার নির্দেশক অভিনেতা ও চেয়ারম্যান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও মহা পরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিয়াকত আলী লাকি, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উত্তম কুমার সাহা সভাপতি মন্ডলী সদস্য (ঢাকা বিভাগ) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, চন্দন রেজা অভিনেতা নাট্যকার নির্দেশক ও সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে শহীদ সুফি নাট্যচক্রের সহ-সভাপতি প্রফেসর ডঃ হাফিজুর রহমান, ফরিদপুর জেলা প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ইউনুস আলী প্রামানিক প্রমুখ। অনুষ্ঠানের প্রথম দিন তিনটি সংগঠন তাদের নাটক পরিবেশন করে।

সংগঠনগুলো হল শহীদ সুফি নাট্য চক্রের পরিবেশনায় এবং শেখ ফরিদ আহমেদের রচনা ও নির্দেশনায় একজন ফুলির গল্প। বহুরূপী সাংস্কৃতিক সংস্থার পরিবেশনায় মোঃ আব্দুস সালাম মোল্লা রচনা ও এস এম আমির হোসেন এর নির্দেশনায় ধলার মোড় এবং মুন্সিগঞ্জের অনিয়মিত সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় মমতাজ উদ্দিন আহমেদের রচনায় এবং অপূর্ব সূচনার নির্দেশনায় নাটক ছহি বড় বাদশাহী কাব্য মঞ্চস্থ করা হয়। রবিবার দ্বিতীয় দিন আরো দুটি সংগঠন মঞ্চে তাদের নাটক পরিবেশন করবে। নাটক মঞ্চস্থ হবার পর প্রত্যেকটা সংগঠনকে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION