1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজমিস্ত্রী মেহেদী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৫৮ জন পঠিত
রাজমিস্ত্রী মেহেদী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রাজমিস্ত্রী মেহেদী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বোয়ালমারী সংবাদদাতা : রাজমিস্ত্রী মেহেদী মৃধা (২৩) হত্যা মামলার প্রধান আসামি শাহিদকে (৩০) মামলার ১৮ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেদী মৃধাকে হত্যার পর শাহিদ পলাতক ছিল। থানা সূত্রে জানা যায়, শাহিদ চরভন্দ্রশন উপজেলায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে শ্রমিকের কাজ করছিল। পুলিশ মোবাইল ট্যাকিনের মাধ্যমে গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে তাকে গ্রেপ্তার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার ওসি তদন্ত মো. শরিফুল সুমন জানান, হত্যার পর মামলার প্রধান আসামি শাহিদ পলাতক ছিল।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গগত গত ৪ জুন রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম কামার গ্রামের বাসিন্দা মেহেদী মৃধাকে হত্যা করে। হত্যার ঘটনায় মেহেদীর পিতা সালাম মৃধা ৬ জুন বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ এজাহার নামীয় ৫ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। মামলা নম্বর ৬। আসামিরা সকলেই বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কামারগ্রাম মৃধাপাড়া এলাকার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION