1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

যৌতুকের বলি ভাঙ্গার গৃহবধূ শিমলা

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৬ জন পঠিত
যৌতুকের বলি ভাঙ্গার গৃহবধূ শিমলা
যৌতুকের বলি ভাঙ্গার গৃহবধূ শিমলা

সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের চন্ডীদাসদী গ্রামে সোমবার রাতে যৌতুকের বলি হলেন গৃহবধূ শিমলা বেগম(২০)। পরিবারের অভিযোগ সাইকেলের জন্য শিমলা কে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহত শিপলা উপজেলার হামিদের ইউনিয়নের বড় হামিরদী গ্রামের আনোয়ার মাতুব্বরের মেয়ে। শিমলার স্বামীর নাম মোঃ শাহিন মোল্লা বাড়ি ভাঙ্গা পৌর সদরের চন্ডী গ্রামে। ভাঙ্গা থানা পুলিশ রাত একটার সময় ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেন। গৃহবধূ শিমলা এক সন্তানের জননী। নিহত শিমলার খালা ফাহিমা বেগম জানান, শিমলার বাবা ওকে ও ওর একজন প্রতিবন্ধী ভাইকে রেখে দ্বিতীয় বিবাহ করে ঢাকায় চলে যায়। অভাবের সংসার ওর মা (বিউটি বেগম) সংসার ও ভবিষ্যতের কথা চিন্তা করে ওদেরকে আমাদের কাছে রেখে সৌদি আরব চলে যায়।

ওকে আমরাই লালন পালন করে দুই বছর হয় বিবাহ দিয়েছি। ওদের সংসারে নয় মাসের এক মেয়ে রয়েছে। মাঝে মাঝেই শিমলার মা ওর স্বামী শাহিন মোল্লার কাছে টাকা পাঠাতো। টাকা কম দিলেই মারধর করত। এরপর মোটরসাইকেলের জন্য মারধর করত। সোমবার রাতে শাহীন তার পরিবারের সবাই মিলে ওকে অত্যাচার করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পোড়ে তার মৃত্যু হয় বোলে অভিযোগ করেন তার স্বজনেরা। এ ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমরা শিমলার লাশ রাত দেটটার সময় উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION