1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

যৌতুকের দাবীতে স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৯ জন পঠিত
যৌতুকের দাবীতে স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার
যৌতুকের দাবীতে স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রী হত্যা মামলার আসামি সজিব শেখকে (২৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সজিব শেখের বাড়ি উপজেলার দাদপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামে। আসামি সজিব শেখকে সোমবার (১৩ ফেব্রুয়ারী) ফরিদপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের জুন মাসের ৬ তারিখে সজিব শেখের সাথে ডিসিষ্ট রিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী সজিব শেখ ও তার পরিবার বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি ও মারধর করে আসে।

চাহিদা মত যৌতুক না পেয়ে গত ২০২২ সালের ২৭ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে দশটার দিকে সজিব শেখ ও তার সহযোগিরা কীটনাশক রিনা আক্তারের মুখে ঢেলে দেয়। কীটনাশক না গেলা পর্যন্ত মুখ চেপে ধরে রাখে। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ২০২২ সালের ২ ডিসেম্বর রিনা আক্তারের অবস্থা আশাংকা জনক হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল করেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর রিনা আক্তারের পরিবারকে বিষয়টি জানায়। রিনা আক্তারের ভাই মো. সুজন ফরিদপুর হাসপাতালে গেলে সজিব শেখের পরিবার সেখান থেকে পালিয়ে যায়। সেখানে মৃত্যুর সময় রিনা আক্তার সব ঘটনা খুলে বলে তার ভাই সুজনের নিকট।

গত ৪ জানুয়ারী রিনা আক্তারের ভাই সুজন বাদি হয়ে ৪ জনের নামে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) ১১ (ক)/৩০ ধারায় বোয়ালমারী থানায় মামলা করেন। মামলা নম্বর ১। মামলার পর থেকে সজিব শেখ পলাতক ছিল। সোমবার (১৩) ফেব্রুয়ারী সকাল সাড়ে সাতটার দিকে মামলার প্রধান আসামি সজিব শেখকে রুপাপাত ইউনিয়নের বনমালীপুর এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব বলেন, মামলার আসামি সজিব শেখকে গ্রেপ্তার করে সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION