1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

যুব দিবস উপলক্ষে ফরিদপুরে নানা আয়োজন

  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৫৯৬ জন পঠিত
যুব দিবস উপলক্ষে ফরিদপুরে নানা আয়োজন
যুব দিবস উপলক্ষে ফরিদপুরে নানা আয়োজন

স্টাফ রিপোর্টার : “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকাল পৌনে দশটাযর দিকে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুণরায় জেলা প্রশাসকের অফিসের চত্ত¡রে ফিরে আসে।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মো. নইম। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. এমদাদ হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উদ্যোক্তা আলেয়া বেগম, তামান্না মুসলিম মীরা প্রমুখ। বক্তারা যুব সমাজকে বোঝা মনে না করে জন সম্পদে পরিণত করার আহŸান জানান।

তারা যুব সমাজকে শুধু চাকুরির পেছনে না ঘুরে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনসম্পদে পরিণত হওয়া ও উদ্যোক্তা হওয়ার আহŸান জানান। মাদকের করাল গ্রাস হতে যুব সমাজকে মুক্ত রাখতে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত থাকার কথা বলেন। আলোচনা সভা শেষে বেকার যুবকদের মাঝে ১৪ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION