1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪২৯ জন পঠিত
যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে একটি ফ্লাট বাসার তৃতীয় তলার একটি রুম থেকে শহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। শহিদুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার কাগদী এলাকার টুকু মোল্যার ছেলে। জানা যায়, শহিদুল এবছরের ১লা মে জেলা শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় সুধীর রঞ্জন মালো নামের এক ব্যক্তির ফ্লাট বাসার তৃতীয় তলার একটি রুম ভাড়া নেন।

সেখানে সে তার স্ত্রী নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী গত মঙ্গলবার দশম শ্রেণির পরীক্ষা দেওয়ার জন্য গ্রামের বাড়িতে যান। অতঃপর গত মঙ্গলবার থেকে ফ্লাটে একাই থাকতেন। গতকাল রবিবার রাতে প্রচন্ড দূর্গন্ধ পেয়ে বাড়ীর মালিক থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই ফ্লাট বাসার ডাইনিং রুমের ফ্যানের সিলিংয়ের সঙ্গে শাড়ী দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শহিদুলের ঝুলন্ত অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

খোঁজ নিয়ে জানা যায়, শহিদুল তার নিজ এলাকায় এজটি এনজিও পরিচালনা করতে গিয়ে ৭-৮ লক্ষ টাকা ঋণী হয়। যে কারণে সে এলাকা ত্যাগ করে ফরিদপুর শহরে এসে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করছে। মৃত্যুর আসল কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION