1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

যাদু মিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৫৪৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও প্রকৃত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর জেলা জাকের পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন।
জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান ফরিদপুর জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এম এ কুদ্দুস,সালথা উপজেলা সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাচ্চু,চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান,লায়ন্স ক্লাব ফরিদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। অবিলম্বে প্রকৃত অপরাধীদের খুজে বের করে শাস্তির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন আগত নেতৃবৃন্দ।
উল্লেখ্য বিগত ২৫ জুলাই ২০২৩ তারিখে ফরিদপুর পৌর সদরের কমলাপুর তেতুলতলা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন মশিউর রহমান জাদু মিয়া। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION