1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

যশোর উদ্যোক্তা ফোরামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৬৪৬ জন পঠিত
যশোর উদ্যোক্তা ফোরামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
যশোর উদ্যোক্তা ফোরামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজেস্ব প্রতিবেদক : যশোরের রেলওয়ে স্টেশনে এবং দড়াটানা ব্রীজের পাশের বস্তিতে ২৬ জন অসহায় দরিদ্র দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোর উদ্যোক্তা ফোরাম। রোববার (১মে) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এ বছর ফেসবুক গ্রুপটি ২৬ টি পরিবারের হাতে তুলে দেন ঈদ উপহার।

যার মধ্যে রয়েছে চাল, তৈল, আলু, পেয়াজ, গুড়ো দুধ, সেমাই, চিনি, মাংস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন বস্ত্র। অসহায় হতো দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ফোরাম (যউফো) এর গ্রুপের উপদেষ্টা লিপি আজিজ,এডমিন নয়নতারা পিংকি (বৃষ্টি কুন্ডু),সজল কুন্ডু, সিনিয়র মডারেটর ফাহিমা লোপা, মডারেটর মৃত্যুন্জয় দেবনাথ জয়, গ্রুপ সেলার উদ্যোক্তা ফাতিমা থ্রি-পিস হাউস এর সুফিয়া আক্তার বনানী প্রমূখ।

এ সময় গ্রুপ উপদেষ্টা লিপি আজিজ বলেন, ২০২০ সালে করোনা কালিন সময়ে মানুষের পাশে দাড়াতে নয়নতারা পিংকি (বৃস্টি কুন্ডু) ও সজল কুন্ডু মিলে যশোর উদ্যোক্তা ফোরাম (যউফো) ফেসবুক গ্রুপটি প্রতিষ্ঠা করা হয়। হাটি হাটি পা পা করে আজ গ্রুপটি অনেক সদস্য হয়েছে। তিনি আরও বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করা হচ্ছে।

যার মধ্যে রয়েছে করোনা কালিন সময়ে অসহায় মানুষের ত্রান বিতরণ, পথশিশু ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরন। সামনের দিনে এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে জানান। তিনি বলেন, ফেসবুক গ্রুপটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজ করে হচ্ছে। যার মধ্যে রয়েছে করোনা কালিন সময়ে অসহায় মানুষের ত্রান বিতরণ, পথশিশু ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরন।

সামনের দিনে এ ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে জানালেন উপদেষ্টা লিপি আজিজ। এ ছাড়া পথশিশুদের মাঝে বিতরণ করা হয় নতুন বস্ত্র। সংগঠনটি মূলত মানুষের জন্য কিছু করার মানুষিকতা নিয়ে কাজ করে যাবে। যতদিন সম্ভব মানুষের যে কোন আপোদকালীন সময়ে তাদের পাশে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION