1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

যশোদা জীবন দেবনাথের আরেকটি সাফল্য : ফরিদপুরে স্বর্গরথের যাত্রা শুরু

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ১২৬২ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে হিন্দুদের মৃতদেহ করার জন্য “স্বর্গরথ” নামে একটি গাড়ী যাত্রা শুরু করেছে।

শহরের গৌরগোপাল আঙ্গিনায় শুক্রবার বেলা ১১টায় গাড়ীটির উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্লা ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট দিপক কুমার রায়।

এসময় অতিথিরা স্বর্গরথ গাড়ীর চাবিটি বাংলাদেশ মহানাম সম্প্রদায় এর সভাপতি কান্তিবন্ধু ব্রক্ষচারী ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের কাছে হস্তান্তর করেন।

এসময় জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, যুগ্ম সম্পাদক শংকর সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়, কোতয়ালী থানা কমিটির সভাপতি সিতাংশু মিত্র, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, জেলা কমিটির সঞ্জিব দাস, গৌতম ভদ্র, সুমন কুন্ড, বিধান সাহা, দিপঙ্কর দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুন মন্ডল জানান ও স্বর্গরথ উদ্বোধনের উপকমিটির আহবায়ক গৌতম ভদ্র জানান, আমাদের এই স্বর্গরথ গাড়িটি জেলা পূজা কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ তার নিজস্ব অর্থায়নে দিয়েছেন ফরিদপুর হিন্দু সম্প্রদায়ের মৃতদেহ বহন করার জন্য। এছাড়া গাড়ীটি উদ্বোধন উপলক্ষে দুপুরে গৌর গোপাল আঙ্গিনায় ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে জেলা পূজা কমিটি, শহর কমিটি ও থানা কমিটির পক্ষ থেকে। তিনি বলেন, ভারতে ব্যবহৃত শবদাহ গাড়ীর আদলে এমন ধরনের গাড়ী এই প্রথম ফরিদপুর জেলায় ব্যবহৃত হতে যাচ্ছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION