1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোবাইল প্রতারকদের সদর দপ্তর ডুমাইন! (ভিডিওসহ)

  • Update Time : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ১৯১৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নকে মোবাইল প্রতারক টোপ পার্টির হাত থেকে মুক্ত করতে আইন শৃংখলা বাহিনী ও এলাকাবাসীর প্রতি আবেদন জানানো হয়েছে। শুক্রবার সন্ধায় এক সমাবেশ থেকে এ আহ্বান জানান বক্তারা। তাদের দাবী ডুমাইনকে মানুষ মোবাইলে বিকাশসহ নানা ধরনের প্রতারকদের সদর দপ্তর হিসেবে জানে, যা দু:খজনক।



ডুমাইন বাজারের পাশের মাঠে এ সমাবেশের আয়োজন করা হয় ডুমাইন ইউনিয়ন মাদক ও প্রতারণামূলক নির্মূল কমিটির উদ্যোগে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।



পুলিশ সুপার বলেন, মোবাইল প্রতারণ ও টোপ পার্টির দৌরাত্ম দিনে দিনে বাড়ছে। প্রতিদিন এ পার্টির দালালদের খপ্পরে পড়ে মানুষ প্রতারিত হচ্ছে। এ অবস্থার অবসান হওয়া জরুরী।

VIDEO : http://https://youtu.be/_wo4DM9RVT0

http://youtu.be/_wo4DM9RVT0

বিশেষত এজাতীয় একটি পার্টির কথা ডুমাইন এলাকায় রযেছে বলে শোনা যায়। এদেরকে নির্মূল করতে হলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এ এলাকার জনগণের বিশেষ ভূমিকা করয়েছে। লোকাবাসীকে বুঝতে হবে গুটি কয়েক রোকের জন্য একটি এলাকা চিরস্থায়ী ভাবে বদনামের ভাগিদার হতে পারে না। জনগণ সচেতন হলে এ পার্টির খপ্প্ড় থেকে এ এলাকাকে মুক্ত করা কঠিন কোন বিষয় নয়। আসুন এলাকার বদনাম ঘুচাতে আমরা এক সাথে কাজ করি।



আযোজক কমিটির আহ্বায়ক শেখ খলিরুর রহমান বাদশার সভাপতিত্বে বক্তব্য দেন র‌্যাব-৮ এর উপ-সহকারি পরিচালক শেখ ইসরাইল আমিন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালিক মো. আনোয়ার হোসেন, সহকারি পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আনিসুজ্জামান, ডুমাইন ইউনিয়ন মাদক ও প্রতারণামূলক নির্মূল কমিটির সদস্য সচিব আবুল কারাম আজাদ, উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, খাদ্যমন্ত্রীর পিআরও মো. সুমন মেহেদী, উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুবুল হাসান প্রমুখ।



বক্তরা মোবাইল প্রতারণ টোপ পার্টি ও তাদের দালালদের খপ্পর থেকে ডুমাইন এলাকাকে মুক্ত করতে সকলের সহায়তা কামান করেন। প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION