1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মোটরসাইকেল থেকে পড়ে বোয়ালমারীর ১ জন নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৭২ জন পঠিত
মোটরসাইকেল থেকে পড়ে বোয়ালমারীর ১ জন নিহত
মোটরসাইকেল থেকে পড়ে বোয়ালমারীর ১ জন নিহত

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বারাংকুলা গ্রামে মাঝকান্দি-ভাটিয়া পাড়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুইজন আহত হয়। আহত অবস্থায় তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শামিম মোল্যা (২৬) এবং আহত শফিকুল ইসলাম (২২), সুমাইয়া (১৯) পৌর সভার ৫নং ওয়ার্ড কলারন গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে শামিম মোল্যা, শফিকুল ইসলাম ও সুমাইয়া একই মোটরসাইকেলে সহস্রাইল যাওয়ার পথে বারাংকুলা সবুজ বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গেলে রোডের উপড়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পড় চালক শামিম মোল্যার মাথা ফেটে সে ঘটনাস্থলেই মারা যায়।

বোয়ালমারী থানার এসআই সরোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলকে সাইড দিয়ে গিয়ে পাকা রাস্তার উপর পড়ে মাথা ফেটে চালক শামিমের মৃত্যু হয়েছে। ওই মোটরসাইকেলে থাকা আরো দুইজন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশের বিষয় বলেন, পরবর্তী ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION