1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মেডিকো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৩ জন পঠিত
মেডিকো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
মেডিকো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সবুজ দাস, ফরিদপুর : বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে ফরিদপুর শহরের মেডিকো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বিশ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। ৬ ডিসেম্বর মঙ্গলবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এ জরিমানা করেন। এ বিষয়ে সোহেল শেখ জানান, জেলায় সর্বস্তরের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল এবং সুস্থ্য সুন্দর জীবন-যাপন সুনিশ্চিত করণের লক্ষ নিয়ে বিভিন্ন জায়গায় নিরবচ্ছিন্ন বিশেষ বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

এরই ধারাবাহিকতায় নিয়মিত তদারকির অংশ হিসেবে শহরের ডায়াবেটিস হাসপাতালের মোড়ে অবস্থিত “মেডিকো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে” অভিযান পরিচালোনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক তাৎক্ষণিক বিশ হাজার টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়।

ভবিষ্যতেও এ ধরনের বাজার অভিযান অব্যহত থাকবে বলে নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। প্রচলিত এই তদারকি কার্যক্রম পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান। এ সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ প্রশাসনের একটি টিম যথারিতি দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION