1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মিথ্যা মামলার প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৫১৫ জন পঠিত
মিথ্যা মামলার প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির সংবাদ সম্মেলন
মিথ্যা মামলার প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির সংবাদ সম্মেলন

বোয়ালমারী প্রতিনিধি : চাউল, ডাল, তেল, লবন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন সময় সমাবেশ মিছিল মিটিং করার কারণে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করার প্রতিবাদে প্রেস ব্রিফিং করা হয়। রোববার সকাল সাড়ে নয়টায় পৌরসভার ছবদু মিয়া মার্কেটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রেস ব্রিফিং এর সময় ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেন, পহেলা ডিসেম্বর মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর জয়নগর ফাঁড়ির পাশে কে বা কাহারা ককটেল বিশ্মফোড়ন করে।

তা উদ্ঘাটন না করে পুলিশ বিএনপির ৩২ জন নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভাবে মামলা দায়ের করেন। এ মামলায় ১২জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিল। গ্রেফতার ও আরো গায়েবী মামলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে অনেক নেতাকর্মীর কাছ থেকে মোটা অংকের অর্থ আদায়েরও অভিযোগ করা হয় সংবাদ ব্রিফিংএ। এ জুলুম-অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফকরুল সহ সকল কারাবন্দী আশু মুক্তি ও প্রশাসনের নিরপেক্ষ আচরণের দাবী জানান শাহ মোঃ আবু জাফর।

সংবাদ ব্রিফিং কালে অন্যান্যের মধ্যে উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দীন মিয়া ঝুনু,সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু,কৃষক দলের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম,পৌর বি এন পির সভাপতি শেখ আফছার উদ্দীন,সহ সভাপতি মোঃ সাইফুর রহমান,সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ,বি এন পি নেতা জাহাঙ্গীর আলম মুকুল,যুবদল নেতা মিনহাজুর রহমান লিপন,মহিবুল ইসলাম তুহিন ও ছাত্রদল নেতা মাহফুজ মিয়া,মাহবুব হাসান সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION