1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক

  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৬২৯ জন পঠিত

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন :

ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০ হতে দুপুর ৩ টা পর্যন্ত শাহীনা ফেরদৌসী, যুগ্ম-সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর নেতৃত্বে পদ্মা নদীর গোপালপুর চর, দিয়ারা, নারকেলবাড়িয়া, আকোটের চর, শয়তানখালী, চর নাসিরপুর ও আড়িয়াল খাঁ নদ সহ চরভদ্রাসন ও সদরপুরের বিভিন্ন পয়েন্টে কোতোয়ালি নৌ-পুলিশ ও চরভদ্রাসন থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ জেলেকে আটক, ১ লক্ষ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে আটক ১০ জেলের নিয়মিত মামলা প্রক্রিয়াধীন ও জব্দকৃত মামলার আলামত নৌ-পুলিশের হেফাজতে প্রদান করা হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারী পরিচালক বিজন কুমার নন্দী, উপসহকারী পরিচালক শবনম মুস্তারী ও উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসানসহ সদরপুর ও চরভদ্রাসন দুই উপজেলার মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION