1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মাসব্যাপী চলছে পদ্মাসেতু ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৭২৫ জন পঠিত
মাসব্যাপী চলছে পদ্মাসেতু ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী
মাসব্যাপী চলছে পদ্মাসেতু ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের লক্ষিপুরে আলোকিত সোনার মানুষ হতে চাই নামক একটি সংগঠনের উদ্যোগে চলছে মাসব্যাপী পদ্মাসেতু ভিত্তিক আলোকচিত্র প্রর্দশনী। প্রতিদিনই উৎসুক মানুষের ভীড় জমছে এই আলোকচিত্র প্রদর্শনী দেখার জন্য। আলোকচিত্র প্রর্দশনের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন থেকে শুরু করে উদ্বোধনের দিন পর্যন্ত সম্পুর্ন ইতিহাস তুলে ধরা হয়েছে। বুধবার (২৯ জুন) রাতে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন জেলা পরিষদ,ফরিদপুরের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ শামসুল হক ভোলা মাস্টার।

এ সময় ফরিদপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা,ফরিদপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক মোঃ মিজানুর রহমান,আওয়ামীলীগ নেতা সৈয়দ রফিকউদ্দিন আহমেদ পোকন, ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সৈয়দ রজব উদ্দিন আহমেদ হিরন, জেলা পরিষদ,ফরিদপুরের প্রধান সহকারী দীপন কুমার ঘোষ, শহর আওয়ামীলীগ নেতা অসিম কুমার মালো আলোকিত সোনার মানুষ হতে চাই ফরিদপুরের সভাপতি মোঃ মনিরুল আহসান লিমন, সাধারন সম্পাদক আবুল কালাম সিদ্দিকী ডাবলু, মোঃমিজানুল আহসান লিটন,মোঃনুরুজ্জামান টিপু,রইচ,লিটন,ইমন,ছন্দ,মিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় আলোকিত সোনার মানুষ হতে চাই ফরিদপুরের সভাপতি মোঃ মনিরুল আহসান লিমন জানান, পদ্মা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন থেকে শুরু করে উদ্বোধনের দিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা, সাহসী নেত্রী, সফল রাষ্ট্রনায়ক, স্বপ্নের পদ্মা সেতুর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল ও সাহসী প্রদক্ষেপ এই প্রদর্শনিতে তুলে ধরা হয়েছে। মাস ব্যাপী এই আলোচিত্র প্রদশর্নী দিন রাত ২৪ ঘন্টাই সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION