1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মালয়েশিয়ায় প্রাণ গেল সালথার যুবকের : পরিবারে শোকের মাতন

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৫৩৭ জন পঠিত
মালয়েশিয়ায় প্রাণ গেল সালথার যুবকের : পরিবারে শোকের মাতন
মালয়েশিয়ায় প্রাণ গেল সালথার যুবকের : পরিবারে শোকের মাতন

মনির মোল্যা সালথা : মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আজিজুর মোল্যা (২৫) নামে ফরিদপুরের সালথা উপজেলার এক যুবক। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালারামপুরে এ সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত আজিজুর উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে মো. কালাম মোল্যার ছেলে। নিহতের পরিবার ও বাতাগ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী জানান, আজিজুর গত এক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। চার ভাইয়ের মধ্যে আজিজুর সবার ছোট।

বড় ভাইয়েরা সবাই বিয়ে করে যার যার মত আলাদা সংসার গড়েছেন। আর আজিজুর তার বয়স্ক মা-বাবাকে নিয়ে খেতেন। বিদেশে যাওয়ার পর তার টাকাই চলতো মা-বাবার সংসার। হঠাৎ সংসারের সব চেয়ে কর্মঠ্য ছেলের মৃত্যুর খবরে শোকে কাতর হয়ে পড়েছে মা-বাবা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মো. আফছার উদ্দীন বলেন, আজিজুর মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার ওই দেশে থাকা আমাদের এলাকার লোকজনের সাথে যোগাযোগ করা হয়েছে। কিভাবে তার লাশ দেশে আনা হবে সে বিষয়ও আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION