1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মার্কিন ভিসানীতি পোশাক রফতানিতে প্রভাব ফেলবে না: পাটমন্ত্রী

  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৭৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার  :
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, মার্কিন ভিসানীতি দেশের পোশাক রফতানিতে প্রভাব ফেলবে না। এখানে আমেরিকার প্রাইভেট সেক্টর ইমপোর্ট করে আর বাংলাদেশের প্রাইভেট সেক্টর এক্সপোর্ট করে। এখানে সরকারের কোনো ব্যাপার নেই।
রবিবার (৪ জুন) দুপুরে ফরিদপুরে বহুমুখী পাট ও পাটজাত পণ্য প্রদর্শনী মেলা-২০২৩ এর উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা প্রশাসনের সহযোগিতায় পাট অধিদফতর ৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। মেলায় ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ২২টি স্টল রয়েছে।
মেলার উদ্বোধনী বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, পাটজাত পণ্য উৎপাদনে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। ঢাকায় যেয়ে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা না করে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এজন্য ফরিদপুরে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।
মন্ত্রী বলেন, পাটজাত পণ্যের মার্কেটিংয়ে ভারত আমাদের চেয়ে ১০০ ভাগ এগিয়ে গেছে। আমরা অনেক বেশি পিছিয়ে রয়েছি। আমরা অনেক ভর্তুকিও দিচ্ছি।
তিনি বলেন, পাটের বস্তায় ধান চাল সরবরাহ নিশ্চিত করতে হবে। এ বছর যে পরিমাণ ধান উৎপাদন হয়েছে তাতে আমাদের চালের বস্তার চাহিদা বেড়ে যাওয়ার কথা। তিনি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি তদারকির অনুরোধ জানান। তিনি সরকারি জলাশয়গুলোতে পাট জাগ দেয়ার পর্যাপ্ত জায়গা রাখা ও খালগুলো পুনঃখননের কথাও বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব মো. আব্দুর রউফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেন, পাট অধিদফতরের অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION