1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মামলার হাজিরা দিয়ে ফেরার পথে দুবৃর্ত্তদের হামলায় বোয়ালমারীর ৩ জন আহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৮১ জন পঠিত
মামলার হাজিরা দিয়ে ফেরার পথে দুবৃর্ত্তদের হামলায় বোয়ালমারীর ৩ জন আহত
মামলার হাজিরা দিয়ে ফেরার পথে দুবৃর্ত্তদের হামলায় বোয়ালমারীর ৩ জন আহত

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের মুজুরদিয়া ব্রীজের উপর দুবৃর্ত্তদের হামলায় মারাত্মক আহত হয়েছে তিনজন। আহতরা হলো উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের আল আমিন শেখ (৩২), সবুজ মোল্যা (৩৫), ইলিয়াছ মোল্যা (৪০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়। ঘটনার স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) ফরিদপুর আদালতে একটি মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাসে বাড়িতে ফিরছিল।

দুপুর দেড়টার দিকে মুজুরদিয়া ব্রীজের উপর আসলে ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা তাদের মাইক্রেবাসের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাথারি কুপিয়ে আহত করে চলে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। একজনের হাতের কব্জির রগ কেটে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা মারাত্মক। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হামলার ঘটনা শুনেছি। পুলিশ তদন্ত করছে। লিখিত অভিযোগ এখনও পায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION