1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

মানুষকে সেবা করার কারনেই হয়তো আল্লাহ সমাজকল্যাণ সচিব বানিয়েছেন—খায়রুল আলম শেখ

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৪৭৯ জন পঠিত
মানুষকে সেবা করার কারনেই হয়তো আল্লাহ সমাজকল্যাণ সচিব বানিয়েছেন---খায়রুল আলম শেখ
মানুষকে সেবা করার কারনেই হয়তো আল্লাহ সমাজকল্যাণ সচিব বানিয়েছেন---খায়রুল আলম শেখ

বোয়ালমারী সংবাদদাতা : ছাত্র জীবন থেকে সাধারন মানুষের সেবা করেছি, সে কারণে হয়তো মহান আল্লাহ সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিব বানিয়াছেন। সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ, বোয়ালমারী উপজেলা হলরুমে শুক্রবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুবিধাভোগীদের সাথে এক মতবিনিময়কালে এমনটি বলেছিলেন।

এসময় তিনি তার ছাত্র জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমি বোয়ালমারীর ছেলে। আর এই প্রথম আমার এলাকার মানুষের সাথে এমন ভাবে একত্রিত হয়ে অনেক ভালো লাগছে। এমসয় তিনি উপস্থিত সুবিধাভোগী মানুষের উন্মুক্ত বক্তব্য শুনছিলেন। সুবিধাভোগীরা এসময় তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন, এবং বিভিন্ন ভাতা প্রাপ্তরা ৬ শত টাকা থেকে ১ এক হাজার টাকায় উন্নিতকরণ করার দাবী জানান। এ উপজেলায় একটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান ও বৃদ্ধাশ্রম তৈরীরও দাবী জানান। এসময় সুবিধাভোগীদের নানা দাবী দাওয়া পূরণ করার আশ্বাস দেন সমাজ সেবা সচিব খায়রুল আলম শেখ।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মো. কারিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আলী আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও মোসা. রেখা পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION