1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৬২১ জন পঠিত
মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ
মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সকাল দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রেসক্লাব থেকে ফরিদপুর হাইস্কুল মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সময়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ ইসরাফিল মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,সদরপুর উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান,সদর উপজেলা সভাপতি মোঃ কে এম ইউসুফ আলী সদরপুর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম,

চরভদ্রাসন উপজেলা সভাপতি শামসুদ্দিন মোল্লা সালথা উপজেলা সভাপতি সিরাজ আলী, আলফাডাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সালথা উপজেলা সাধারণ সম্পাদক এনায়েত হোসেন , মধুখালী উপজেলা সাধারণ সম্পাদক কবিরুল আলম শিক্ষক নেতা লিপিকা সাহা । এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ মাননীয় প্রধান মন্ত্রী বরাবর মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের জোর দাবি জানান।

তারা বলেন একদেশে দুই নীতি চলতে পারে না,তাই তারা দেশে অভিন্ন শিক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও তারা বাংলাদেশ সরকারের ২০২৩-২৪ অর্থ বছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ অতি নগণ্য উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং শিক্ষা খাতে মোট বাজেটের ২১% বরাদ্দ রাখার জোর দাবি জানান। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের মাঝে কর্মোদ্দীপনা বাড়াতে অচিরেই দেশে অভিন্ন শিক্ষা নীতি প্রণয়ন ও মাধ্যমিক শিক্ষা জাতীয় করণে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন সংগ্রামের ঘোষণা দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION