1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মাদক মামলায় ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৪ জন পঠিত
মাদক মামলায় ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
মাদক মামলায় ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে মাদক মামলায় তুহিন মাতুব্বর ও মোশারফ হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন । মামলায় রায় বিবরনীতে জানা যায়,২০১২সালের আগস্ট মাসের ৭ তারিখে নগরকান্দা উপজেলার মাঝারদিয়া এলাকায় ডিউটি চলাকালে একটি প্রাইভেটকার সন্দেহজনকভাবে আটক করে তল্লাশী চালায় নগরকান্দা থানা পুলিশ। এসময় আটককৃত প্রাইভেটকার হতে ২হাজার ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাইভেটকারে থাকা আসামী তুহিন মাতুব্বর, কালাম বিশ্বাস,নুরু বিশ্বাস,বাদল অধিকারী ও জামাল মাতুব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বাড়ি জেলার সালথা উপজেলায়। দীর্ঘ সাক্ষ প্রমান শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত ২মাদক ব্যবসায়াকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সাথে গ্রেফতারকৃত অপর আসামীদের বিরুদ্ধে কোন মাদক বিক্রি প্রমানিত না হওয়ায় তাদের বেখুসুর খালাস প্রদান করা হয়। রায় প্রদানকালে অভিযুক্ত আসামী তুহিন মাতুব্বর আদালতে উপস্থিত থাকলেও অপর আসামী মোশারফ হোসেন পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION