1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মাদকাসক্ত রোগীদের কাছে ইফতার নিয়ে জেলা প্রশাসক

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩৮৪ জন পঠিত
মাদকাসক্ত রোগীদের কাছে ইফতার নিয়ে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : সমাজে অনেকটা অবহেলিত হয়েই বেঁচে থাকতে হয় মাদকাসক্ত রোগীদের। কেউই তাদের পাশে তেমন দাঁড়াতে চায়না। তবে, সমাজে কিছু মানুষ আছেন যাদের মানবিকতা ছুঁয়ে যায় সব মানুষের জন্য। এমনি একজন ব্যতিক্রম মানুষ ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার। তাইতো সোমবার (০৩ এপ্রিল) বিকালে ফরিদপুরের মাদকাসক্ত রোগীদের জন্য ইফতার ও রাতের খাবার নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে ছুটে যান এ জেলা প্রশাসক।

এসময় ফরিদপুর শহরের পদ্মা ও রিহ্যাবিলিটেশন কেয়ার নামের ২টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চিকিৎসাধীন রোগীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সাথে এ দুই নিরাময় কেন্দ্রের শতাধিক রোগীদের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করেন ডিসি কামরুল আহসান। এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেনসহ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার বলেন, “মাদকাসক্ত এই মানুষগুলো এই সমাজেরই মানুষ। তাদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্র সৃষ্টির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এর মাধ্যমেই তাদেরকে সমাজের মূলধারায় পূনর্বাসিত করা সম্ভব হবে। এছাড়াও এসময় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চিকিৎসাধীন সকল রোগীর সার্বিক খোঁজখবর নেন এবং স্স্থু হয়ে কর্মে প্রবেশের জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের আশ্বাস দেন এ জেলা প্রশাসক।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION