1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

মাঠে নেই বিএনপি : মধুখালীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪৪২ জন পঠিত
মাঠে নেই বিএনপি : মধুখালীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ
মাঠে নেই বিএনপি : মধুখালীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

মধুখালী সংবাদদাতা :  ফরিদপুরের মধুখালীতে বিএনপির দেশ ব্যাপি ডাকা ৪৮ঘন্টা ব্যাপী অবরোধ এর কোন প্রভাব পরে নাই। যানচলাচল স্বাভাবিক ছিল। শুধু মাত্র দুরপাল্লার কোন যাত্রিবাহী পরিবহন চলাচল করছে না। (৬নভেম্বর) সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগ অবরোধ বিরোধি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি উপজেলা ঢাকা-খুলনা মহাসড়কে প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় আখচাষী কল্যাণ সংস্থা ভবন এর সামনে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ. সালাম মিয়া সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, শ্রমবিষয়ক সম্পদক মো. নজরুল ইসলাম পাচু, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, মানিক শরিফ, প্রকৌশলী নজরল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মাদ মুৃরাদুজ্জমান, উপজেলা কৃষকলীগ আহবায়ক মোতালেব মৃধা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকনসহ প্রমুখ।

অবরোধ বিরোধী বিক্ষোভ ও শান্তি মিছিলে বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছা সেবকলীগ, মৎস্যজীবি লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অবরোধের পক্ষে বিএনপির কোন মিছিল সমাবেশ করতে মাঠে দেখা যায়নি তাদের।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION