1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মহানবীকে কটুক্তির প্রতিবাদে সালথায় বিক্ষাভ

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৭১০ জন পঠিত
মহানবীকে কটুক্তির প্রতিবাদে সালথায় বিক্ষাভ
মহানবীকে কটুক্তির প্রতিবাদে সালথায় বিক্ষাভ

মনির মোল্যা, সালথা : মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লীরা। মাঝারদিয়া ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে রবিবার বিকালে আছরের নামাজের পর মাঝারদিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল ও সমাবেশে ৬ থেকে ৭ শতাধিক লোক অংশ নেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভারতের ইসলাম বিদ্বেষী অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জনিয়ে বক্তারা বলেন, মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা কোটি কোটি মুসলমানদের হৃদয়ে যে আঘাত দিয়েছে তা কোনভাবেই নেমে নেয়া যায় না। যাদের বিন্দুমাত্র ইমান আছে তারা নেমে নিতেও পারবে না। আমাদের প্রিয় নবীকে ভারতীয় ওই দুই নেতার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তাদের বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবী জানাই।

মাঝারদিয়া ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি হাফেজ মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- মুফতী আসাদুজ্জামান, মাওলানা ফজলুর রহমান, হাফেজ হেমায়েত হোসেন, মাওলানা আবুল কালাম, মাওলানা ফজলুর রহমান, হাফেজ ইলিয়াস হোসাইন, কাজী মাওলানা কামরুজ্জামান, মাওলানা জিন্নাদ, নাঈম মুন্সী প্রমূখ। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখমাত্র নুপুর শর্মা। তার সাথে তাল মিলিয়ে একই বিষয় টুইটারে পোস্ট দেন দলটির আরেক জ্যেষ্ঠ নেতা নাভিন কুমার জিন্দাল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION