1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালী ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভুত পরিারের পাশে জেলা প্রশাসক

  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৫০৯ জন পঠিত
মধুখালী ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভুত পরিারের পাশে জেলা প্রশাসক
মধুখালী ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভুত পরিারের পাশে জেলা প্রশাসক

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর (গাজীখালী) গুচ্ছ গ্রামে সোমবার বেলা ২টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ পরিবারের বসতঘর সহ সর্বস্ব পুড়ে গেছে। খবর পেয়ে সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার (পিএএ)। এ সময় জেলা প্রশাসকের সাথে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুজ্জামান বাবু প্রমুখ।

জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ পাঁচ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুনরায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বাড়ী নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জাফর মৃধার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পুরো পাচ বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভাতে স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা চালায়। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে ঐ বাড়ির মৃত ইব্রাহীম মৃধা’র দুই স্ত্রী মনোয়ারা ও রিনা বেগমের ছেলে জাফর মৃধা, কামরুল মৃধা, নাতী ছেলে ইনামূল মৃধা’র বসতসহ পাঁচটি পরিবারের বসতঘর সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ঘরে থাকা আসবাবপত্র ,ধান, চাল, রসুন, পিয়াজ সহ অন্যান্য মালামাল আগুনে ভস্মিভুত হয়ে যায়। তবে স্থানীয়রা ধারণা করছেন আগুনে ওই পরিবারগুলোর কমপক্ষে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় কামারখালী ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান জানান, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পরিধেয় বস্ত্র ছাড়া কিছুই নেই। এ বিষয়ে স্থানীয়, সাংসদসহ প্রশাসন ও উপজেলা পরিষদকে বিষয়টি অবগত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION