1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালী বৈশাখী মেলার মক্ত মঞ্চের অতিথি খবির উদ্দিন মোল্যা

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৭৫৪ জন পঠিত
মধুখালী বৈশাখী মেলার মক্ত মঞ্চের অতিথি খবির উদ্দিন মোল্যা
মধুখালী বৈশাখী মেলার মক্ত মঞ্চের অতিথি খবির উদ্দিন মোল্যা

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী বৈশাখী মেলার মক্ত মঞ্চের প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ খবিরউদ্দিন মোল্যা। মুক্ত মঞ্চের দর্শক মাতালেন শিশু শিল্পী জারা। ১৩ মে শুক্রবার মেলার ৯দিনের ৭ম দিনে, রাত সাড়ে ৮টায় মধুখালী বৈশাখী মেলা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মেলার মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খবিরউদ্দিন মোল্যা।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, মেলা অভ্যর্থনা কমিটির আহবায়ক মির্জা আক্তারুজ্জামান খোকন,নির্বাহী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলামসহ প্রমুখ।

এ দিন মঞ্চ পরিচালনা পরিষদের আহবায়ক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় ও এসএম মনিরুজ্জামান এবং মনজুর হোসেনের সহযোগিতায় মধুখালী সংগীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশীত হয় সংগীত ও নৃত্য। সাংস্কৃতি অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন শিশু শিল্পী ফারাজাবিন জারা। তাঁর সংগীত পরিবেশনার ভঙ্গি এবং কণ্ঠ উপস্থিত দর্শকদের মন মাতিয়ে তুলে। আরো আরো বলে চিৎকার শোনা যায় দর্শক সারী থেকে ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION