1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালী ইউপি নির্বাচনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৯৪ জন পঠিত
মধুখালী ইউপি নির্বাচনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মধুখালী ইউপি নির্বাচনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে ২৭ জুলাই বুধবার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাধ্রাণ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ৯ প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটে ৮ভাগের ১ভাগ ভোট পাননি ৭ প্রার্থী। যে কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান সাজ্জাদ মটরসাইকেল প্রতীকে ২ হাজার ৭৬২ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ঘোড়া প্রতীকে ২হাজার ২৬৭ ভোট পান। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট কাস্ট ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে কোন প্রাথীর জামানত সংরক্ষিকত থাকবে। সে ক্ষেত্রে মোট ভোট কাস্ট হয় ৮হাজার ২০৭ ভোট। আট ভাগের এক ভাগ ভোটের পরিমান হয় ১হাজার ২৬ ভোট। প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী নৌকা প্রার্থী ও বর্তমান চেয়ারম্যার সহ মোট সাত চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্তের অপেক্ষায় রয়েছেন।

ফলাফলে দেখা যায়, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. জাকির হোসেন মোল্যা টেলিফোন প্রতীকে ১হাজার ১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম প্রাপ্ত ভোট ৭৩৪, সাবেক ছাত্রদল নেতা স্বতন্ত্র প্রার্থী কাজী মাসুম প্রাপ্ত ভোট ৫৫৫, বাহারুল আলম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী প্রাপ্ত ভোট ৩২৮, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আরমান হোসেন বাবু প্রাপ্ত ভোট ২২১, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান প্রাপ্ত ভোট ১৭৪ এবং আওয়ামীলীগের আর এক বিদ্রোহী প্রার্থী হান্নান মোল্যা প্রাপ্ত ভোট ১৩৭ পেয়ে সকলের জামানত বাজেয়াপ্ত তালিকায় রয়েরেছেন। এ ইউনিয়নে ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সাত প্রার্থীই জামানত বাজেয়াপ্তের অপেক্ষায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION