1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালী ইউপি নির্বাচনে নৌকার পরাজয়

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৭০৩ জন পঠিত
মধুখালী ইউপি নির্বাচনে নৌকার পরাজয়
মধুখালী ইউপি নির্বাচনে নৌকার পরাজয়

এস এম রুবেল : ১৫ জুন ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীন ভাবে ইলেকট্রিক ভোটিং মেশিনের ( ইভিএম) মাধ্যমে ১০ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। স্বতন্ত্র প্রার্থী মো. ওয়ালিদ হাসান মামুন অটোরিকশা প্রতীক নিয়ে -৩৭১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হোন। তার কাছা কাছি প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে হাবিবুল বাশার ২৭৯৬ ভোট পেয়েছেন। উৎসব মুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোট দিতে আসা জনগণের মধ্যে মীরের কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে কালাম মোল্যা বলেন, জীবনের প্রথম বার ইভিএম মেশিন দিয়ে ভোট দিলাম।

এভাবে ভোট দিতে আমার অনেক ভালো লেগেছে। মো. ইলিয়াস মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার আসলেও বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তরিত করেছেন তা হয়তো মেশিনের মাধ্যমে ভোট না দিলে বুঝতে পারতামনা। এতে কোন প্রকার কারচুপির সুযোগ নেই। উপজেলা নির্বাচন অফিসার এবিএম আজমল হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। বেসরকারী ভাবে অটোরিকশা প্রতীকের মো. ওয়ালিদ হাসান মামুন ৯১৫ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। হাবিবুল বাশার নৌকার প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION