1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫৭২ জন পঠিত
মধুখালীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মধুখালীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে রুপালী কল্যাণ ট্্রস্টের আয়োজনে ও রুপালী সংঘ ও রুপালী কল্যাণ সংস্থার সহযোগিতায় মোন্তাসির আবিদ টাবু স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর গ্রামে অবস্থিত রুপালী সংঘের খেলার মাঠে রুপালী কল্যাণ ট্্রস্ট,রুপালী সংঘ ও রুপালী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইফতেখার আজম নিলুর সভাপতিত্বে ও রুপালী কল্যাণ ট্্রস্টের সভাপতি মোঃ মঞ্জুর রহমান মোল্যা ও সাধারন সম্পাদক সুখেন মজুমদারের সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক।

ফাইনাল খেলা উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান মোঃএমদাদুল হক বিশ্বাস, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী জাহেদুন নবী মনি,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা ও গাজনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ প্রমুখ।

মোন্তাসির আবিদ টাবু স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যাসদী নবী সংঘ ও রাজবাড়ী জেলার সদরের সুলতানপুর ফুটবল একাদশ অংশ নেয়। তুমুল লড়াইয়ে খেলার শেষ মুহুর্তে সুলতানপুর ফুটবল একাদশ ১-০ গোলে ব্যাসদী নবী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সুলতানপুর ফুটবল একাদশ দলের পক্ষে একমাত্র গোল করেন চঞ্চল দাস। খেলা পরিচালনা করেন আবুল কাশেম ভোলা। সহকারী হিসেবে ছিলেন কামরুল ইসলাম ও রেজাউল করিম। ফাইনাল খেলা হাজার হাজার নারী-পুরুষ দর্শক উপভোগ করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION