1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালীতে ৭মাসের অন্ত:সত্ত¡া গৃহবধুর আতœহত্যা

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫০৮ জন পঠিত
মধুখালীতে ৭মাসের অন্ত:সত্ত¡া গৃহবধুর আতœহত্যা
মধুখালীতে ৭মাসের অন্ত:সত্ত¡া গৃহবধুর আতœহত্যা

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া খাতুন (১৯) নামে ৭ মাসের অন্ত:সত্ত¡া গৃহবধূ আত্মহত্যা করেছেন। সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নহাটা গ্রামের কাজী সোহান এর স্ত্রী। রোববার (৫ মার্চ) দুপুরের দিকে নানাবাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করেছে।

জানা যায়, শ্রীপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সবুর খাঁনের মেয়ে সুমাইয়াকে প্রায় ১ বছর আগে বিয়ে করে একই উপজেলার পাশ্ববর্র্তি নহাটা গ্রামের ছেলে কাজী সোহান। সোহান ঢাকাতে চাকরি করেন সেখানেই থাকেন। নানাবাড়ী সূত্রে জানা যায় বিয়ের পর গত শুক্রবার (৪ ফেব্রæয়ারী) নানাবাড়ী বিয়ের দাওয়াত খেতে এসে রবিবার দুপুরে ঘরের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে সে। সুমাইয়ার খালা নাসরিন নাহার জানান তিনি দুপুরে সুমাইয়ার শয়ন কক্ষে যেয়ে দেখেন সে সিলিং ফ্যানের সাথে ঝুলছে।

সুমাইয়ার নানা সাইদ শেখ বলেন কেন সে আত্মহত্যা করেছে আমরা বলতে পারবনা। মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন সংবাদ পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সব জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION