1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালীতে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯২ জন পঠিত
মধুখালীতে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি
মধুখালীতে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী বাজারের মির্জা মোজাফ্ফার মার্কেটের নাগ টেলিকম মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘরেছে। মধুখালী বাজার ও দোকান মালিক সুত্রে জানা গেছে ১৩ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় যথারিতি দোকান বন্ধ করে চলে যান। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পাশের দোকানের কর্মচারী দোকান খুলতে গেলে দেখতে পান দোকানের তালা খোলা ও শাটার ভাঙ্গা।

সাথে সাথে নাগ টেলিকমের মালিক মুকুন্দ নাথ নাগকে মোবাইলে জানালে তিনি তার মোবাইলে দেখতে পান তার দোকান চুরি হয়েছে। ২শটি মোবাইল চুরি হয়েছে যার বাজার মুল্য প্রায় ৫০লক্ষ টাকা দাবী করেন দোকান মালিক মুকুন্দ নাথ নাগ। মধুখালী বাজার পাহারাদারদের মধুখালী থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চুরির বিষয়ে মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলনের মোবাইলে জানতে চাইলে তিনি বলেন আমি ঢাকায় ।

রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত পাহারাদারা বাজারে পাহারা দিয়ে থাকেন। থানা সিসি ক্যামেরার মেমোরী কার্ড নিয়ে গিয়েছে যাছাইবাছাই করে দোষিদের আইনের আওতায় আনা সম্ভব হবে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান চুরির ঘটনায় দোকানে ব্যবহৃত সিসি ক্যামেরার মেমোরী কার্ড থানায় নিয়ে আসছি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এখন পর্যন্ত দোকান মালিক লিখিত অভিযোগ দেননাই। বাজারের পাহারাদারদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION