1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে মৃত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৯ জন পঠিত
মধুখালীতে মৃত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা
মধুখালীতে মৃত ক্রেতার পরিবার পেলো ওয়ালটনের আর্থিক সুবিধা

মধুখালী সংবাদদাতা : মাত্র ৫ হাজার টাকা জমা দিয়ে কিস্তিতে ওয়ালটন থেকে ১৪ হাজার ২০০ টাকা মূল্যের মোবাইল কিনেছিলেন রেজাউল মোল্যা। কিন্তু কোন কিস্তি প্রদানের আগেই মৃত্যু ঘটে তার। এ অবস্থায় কিস্তির টাকা আদায়ের পরিবর্তে রেজাউল মোল্যার পরিবারের পাশে দাঁড়ালো দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপ। পাওনা টাকা মওকুফ করে তুলে দিলো নগদ আর্থিক সুবিধা। রেজাউল মোল্যার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার চরবামুন্দী এলাকায়।

বুধবার (৪ জানুয়ারী) বিকেলে উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী এলাকায় চরবামুন্দী জামে মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মৃত ক্রেতার ছেলে স্বাধীন মোল্যার (নমিনী) হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেন ওয়ালটনের কর্মকর্তাগন। এ সময় উপস্থিত ছিলেন মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ছাব্বির উদ্দীন সেখ, ওয়ালটন ফরিদপুর জোনের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুস সেলিম, ক্রেডিট ম্যানেজার মো: আমিনুর ইসলাম, মধুখালী মেছরদিয়া মোড় ওয়ালটন প্লাজার ম্যানেজার বাবুল হোসেন, ইউপি মেম্বর মো: সাগর প্রমূখ। নগদ আর্থিক সুবিধা পেয়ে ওয়ালটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারটি ।

ওয়ালটন প্লাজার ম্যানেজার বাবুল হোসেন বলেন, ‘ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি’র আওতায় মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়েছে। ওয়ালটন মনে করে, দেশের মানুষের কাছে পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি আজ এত বড় হয়েছে। তাই দেশের মানুষের প্রতি তাদের একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে এই ‘কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি’। কিস্তি চলমান অবস্থায় ক্রেতা বা তার পরিবারের কোনো সদস্য মারা গেলে পণ্যের মূল্যভিত্তিক ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করছে ওয়ালটন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION