1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে মুক্তিযোদ্ধা কেরামত আলীর মৃত্যুতে স্মরণ সভা

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৪০৮ জন পঠিত
মধুখালীতে মুক্তিযোদ্ধা কেরামত আলীর মৃত্যুতে স্মরণ সভা
মধুখালীতে মুক্তিযোদ্ধা কেরামত আলীর মৃত্যুতে স্মরণ সভা

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কমরেড কেরামত আলী লালের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় আকমল হোসেন মৃধার সভাপতিত্বে মধুখালী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মধুখালী উপজেলা কমিটির সংগ্রামী সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড কেরামত আলী লালের মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা কমরেড কেরামত আলী মৃধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সভার শুরুতেই এক মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবতা পালন শেষে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মধুখালী উপজেলা কমিটির সংগ্রামী সভাপতি কমরেড আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক নওশেরুল আলম, কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অরুণ শীল, জেলা কমিটির সদস্য কমরেড কানাই গাঙ্গুলী ,বেলায়েত হোসেন, আব্দুল মালেক শিকদার, শাহ কুতুবুজ্জামান, মানিক মজুমদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা সাম্যবাদী সমাজের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বর্তমান সমাজের ধনী-দরিদ্র্যের বিশাল ব্যবধান, শ্রমিক শ্রেণীর দুর্দশা, সরকারের নানা অনিয়ম, দুর্নীতি এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য না পাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION