1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে ভ্যান চালককে হত্যার ঘটনায় ১ জন আটক

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৪২৭ জন পঠিত
মধুখালীতে ভ্যান চালককে হত্যার ঘটনায় ১ জন আটক
মধুখালীতে ভ্যান চালককে হত্যার ঘটনায় ১ জন আটক

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলায় ভ্যান চালকের গলা কেঁটে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে আটক করে ছিনতাই করা ভ্যান উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। আটককৃত ঘাতকের নাম মিজানুর খা(৩৩)। সে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গদাধরদী গ্রামের আলেম খার ছেলে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন গত ৯ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সকালে রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর সরদারের ছেলে ভ্যান চালক নয়ন সরদার(২০) এর লাশ ইউনিয়নের বকশীপুর মাঠপাড়া থেকে উদ্ধারের পর ব্যাপক অনুসন্ধান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অপরাধে মিজানুর খাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে হত্যা এবং ভ্যান ছিনতাইয়ের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিতে রোববার সকালে রায়পুর ইউনিয়নের গোপালদি বাজার মিজানের ভ্যান বিক্সার গ্যারেজ থেকে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন হত্যা ও ছিনতাইয়ের সাথে বাকী জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য গত ৮ ফেব্রæয়ারী বিকালে নিহত নয়ন সরদার বাড়ী থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। পরেরদিন ৯ ফেব্রæয়ারি বৃহস্পতিবার ভ্যান চালক নয়ন সরদার (২০) এর লাশ সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর মাঠপাড়া থেকে উদ্ধার করে মধুখালী থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION