1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে বীরমুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৬৫ জন পঠিত
মধুখালীতে বীরমুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ
মধুখালীতে বীরমুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণী করা হয়েছে। ১ নভেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টায় মাল্টিপারপাস্ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাসের সঞ্চালানায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পুলিশ সুপার মো.শাহজাহান,উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, মধুখালী পৌরমেয়র খন্দকার মোর্শেদ রহমান লিমন, মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মোহসিন আলী,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুৃরশিদ আলম ভুইয়া,শেখ আঃওহাব, সোনালী ব্যাংক মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখা ব্যবস্থাপক সুখেন কুমার বিশ্বাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহাসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার মিনা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাস,সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যাক্তিগণ।অনুষ্ঠানে উপজেলার ৪৫৮ জন বীরমুক্তিযুদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION