1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে বসন্ত বরণ ও পিঠা উৎসব

  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৯ জন পঠিত
মধুখালীতে বসন্ত বরণ ও পিঠা উৎসব
মধুখালীতে বসন্ত বরণ ও পিঠা উৎসব

শাহজাহান হেলাল,মধুখালী : “বসন্ত বাতাসে, পিঠা পুলির সুবাস আসে” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালীতে সপ্নতরী বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সপ্নতরী সেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে সোমবার বিকাল সাড়ে ৫ টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সপ্নতরী বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরির সভাপতিত্বে পিঠা উৎসবের উদ্বোধন করেন পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, জেলা পরিষদ সদস্য মোঃ আকরামুল করিম, মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আনিচুর রহমান লিটন, সংরক্ষিত কাউন্সিলর মোসাঃ রেসমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আক›, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ কুমার, প্রমূখ।

পিঠা উৎসবে সপ্নতরী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসিব শেখ, সাধারন সম্পাদক সাদী আব্দুল্লাহ সহ-সভাপতি সৌরভ দে, পল্লব রায়, আবিদ খান পিয়াস, ঝিল্লুর রহমান, মোঃ বাপ্পী ও অনান্য সদস্যদের নেতৃত্বে গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা ২০টি স্টলে প্রদর্শন করানো হয়। রাতে কুষ্টিয়া থেকে আগত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION