1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা

  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫৮ জন পঠিত

শাহজাহান হেলাল, মধুখালী :
ফরিদপুরের মধুখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
কয়েকদিন পরই মর্ত্যে আসছেন দেবী দূর্গা। দিনরাত পরিশ্রম করে নিপুন হাতে তৈরি করছেন দেবী দূর্গাকে। ২৫সেপ্টেম্বর মহালয়া এবং ৩০ সেপ্টেম্বর পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজার মুল আনুষ্ঠানিকতা শুরু হবে। শিশির ভেজা দূর্বা ঘাসের উপর ঝড়ে পরা বকুল ফুল কুড়ানোর সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন মাতৃভক্তবৃন্দ। ইতিমধ্যে মৃৎশিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্নরুপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা। মধুখালীতে চলছে প্রতিমা তৈরির কাজ। সারাদেশের মতো উপজেলা অনেক প্রতিমাশিল্পীকে নির্ঘুম রাত কাটাতে দেখা যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বী মাতৃভক্ত কুল পুজাচ্ছ্ব ঐ দিনগুলোর অপেক্ষায় প্রহর গুনছেন। ঢাকঢোল বাঁশি কাঁসর বাজনায় তালে তালে আরতি হবে হবে গীতাপাঠ এবং ধর্মীও সংগীতানুষ্ঠান।এবছর দেবী দূর্গার আগমন গজে এবং ফিরবেন নৌকায়।মধুখালী উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় জানান এ বছর ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫৮টি দূর্গা মন্দীরে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। গেল বছর উপজেলায় ১৫৪টি মন্দীরে শারদীয়া দুর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী এ প্রতিনিধিকে জানান শারদীয় দূর্গা পুজায় সরকারী নির্দেশনা যেটা আসবে সেটা মেনেই শারদীয় দূর্গাপূজা পালনের নির্দেশনা দেয়া হবে। নিরাপত্তায় প্রতিটি মন্দীরে আনসার ও গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। অপ্রিতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION