1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৬৪৮ জন পঠিত
মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
মধুখালীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

এস এম রুবেল : ফরিদপুরের মধুখালীতে পুকুরের পানিতে পড়ে দুই বছর বয়সী নয়ন দাস নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার জাহাপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের নিটল দাসের ছেলে নয়ন দাস (২) পরিবারিক পুকুরে পড়ে মারা যায়। নিটল দাসের তিন ছেলে মেয়ের মধ্যে নিহত নয়ন দাস ছোট ।

নিহত ছেলেটির বড় বোন পুস্প দাস বলেন, আমার মা ভাইকে বাড়িতে রেখে সকালে খড়ি (লাকড়ি) কুরাতে যায়। আমিও অন্য কাজে ব্যস্ত ছিলাম। বাড়িতে গিয়ে ভাইকে না পেয়ে খুঁজাখুঁজি করেছিলাম। না পেয়ে চিল্লা চিল্লি করি। পরে বেলা সাড়ে এগারোটায় আমাদের পারিবারিক পুকুরে কাছে গিয়ে দেখি ছোট ভাইয়ের লাশ ফুলে উঠেছে।

চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ফরিদপুর নিয়ে যাওয়ার সময় কানাইপুর থেকে মৃত অবস্থায় ফেরত নিয়ে আসে। নিহতের বাবা নিটল দাস কান্না জড়িত কন্ঠে কে বলেন, আমি ভ্যানগাড়ি চালিয়ে কোন রকম সংসারের খরচ বহন করি, আমার সামর্থ না থাকা সত্বেও ছেলেকে প্যাকেটের দামি দুধ কিনে খাইয়েছি। আর আজ সে লাশ হয়ে গেল!

স্থানীয় লোকজন বলেন, পাশে আরেকটা পুকুরে ড্রেজার মেশিন দিয়ে প্রভাবশালী এক বালু ব্যবসায়ী বালু উত্তোলন করছিলেন। অতিরিক্ত শব্দের কারণে কখন যে ওই শিশুটা পানিতে পরেছে তা কেউ টের পাইনি। নিহতের বাড়িতে এখন শোকের মাতম নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION