1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে নির্বাচনের পরেই মেম্বরসহ আটক ৬

  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৭৩৬ জন পঠিত
মধুখালীতে নির্বাচনের পরেই মেম্বরসহ আটক ৬
মধুখালীতে নির্বাচনের পরেই মেম্বরসহ আটক ৬

শাহজাহান হেলাল,মধুখালী : মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টায় কালপোহা গ্রামের বিজয়ী তালা মার্কার মেম্বর সায়েম ওরফে সোহেল মেম্বর একই ওয়ার্ডের পরাজিত ফুটবল মার্কার মেম্বর প্রার্থী শাহাদাত মোল্লার দুই সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে। এতে তিনজন আহত হয়। আহত হারুন সেখ (৬০) এর অবস্থা গুরুতর হওয়ায় মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রাতেই ওই পক্ষ ৯৯৯তে কল করলে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে সায়েম আহম্মদ মেম্বর, রেজাউলসহ ৫জন কে আটক করে থানায় নিয়ে যায়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাত থেকেই ওই গ্রামে পুলিশ মোতায়ন রয়েছে।

এলাকা বাসী সূত্রে জানা গেছে, ১৫ জুন বুধবার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। নির্বাচন পরবর্তী নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ৬নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থীর মো. সায়েম ওরফে সোহেল মেম্ব্র ও তার ভাই উজ্জল ও রেজাউলের নেতৃত্বে শতাধিক লোকজনের একটি দল ১৬জুন রাত আনুমানিক সাড়ে ১১টায় পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থক কালপোহা গ্রামের কালাম মোল্যা ও বাসার মোল্যার বাড়ি ঘর ভাংচুর করে। পরে উভয় পক্ষে মধ্যে রাতেই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। রাতেই পুলিশ মোতায়েন করা হয়।

মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আইি খায়রুল আলম জানান, এ বিষয়ে শুক্রবার মধুখালী থানায় আব্দুল সালাম মাস্টার বাদী হয়ে সায়েম ওরফে সোহেল মেম্বরসহ ৯জন এবং অজ্ঞাত আরো ১৮০জনের কে আসমী করে মধুখালী মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় সায়েম আহম্মদ, নুরুল ইসলাম উজ্জল, রেজাউল করিম, সোহেল সেখ, সালাউদ্দীন এবং মনিরুলসহ ৬জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে ঘটনাস্থলে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION