1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব

  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৬১ জন পঠিত
মধুখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব
মধুখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব

শাহজাহান হেলাল,মধুখালী : মৌসুমী আবহাওয়া পরিবর্তনের কারনে ফরিদপুরের মধুখালীতে বেরেছে মৌসুমী রোগ ডায়রিয়ার। ১৪ ডিসেম্বর বুধবার সকালে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বরোজমিনে পরিদর্শনে গেলে দেখা যায় ৩১ শষ্যার হাপাতালে ডায়রিয়া রোগীর তীল ধারনের ঠাই নাই। অল্প বেড সংখ্যা। বেডে সংকোলান না হওয়ায় ফ্লোরে অবস্থান নিতে হয়েছে রোগীসহ সজনদের। মৌসুমী আবহাওয়া পরিবর্তনের কারনে উপজেলায় বেরেছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। ডায়রিয়ায় ৫ বছরের নীচের শিশুরাই বেশী আক্রান্ত হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে এমন কি পাশের জেলা মাগুরার মহাম্মদপুর,রাজবাড়ী জেলার বালিয়াকান্দী ও পাশের উপজেলা বোয়ালমারী এবং ফরিদপুর সদর উপজেলার রোগিরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ স্বাস্থ্য সেবা নিয়ে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজর বেলা রানী দাস ও ওয়ার্ড ইনচার্জ রুনা রানী সরকার জানান ২৪ ঘন্টায় হাসপাতালে ১৭ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে বেশীর ভাগই ৫ বছরের নীচের শিশু।১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর এ রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করছেন। গড়ে প্রতিদিন প্রায় ১২ জন ডায়য়িার রোগী ভর্তি হচ্ছে ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বিল মাগুরা গ্রামের রাশিদা বেগম তার ১৩ মাস বয়সী আসিয়া কন্যাকে নিয়ে আসছেন ৩ দিন আগে । চিকিৎসায় কমেছে । বর্তমানে সে সুস্থ্য হয়েছে।মাগুরা জেলার মহাম্মাদপুর উপজেলার পাল্লা গ্রামের সত্তার শেখ ২১ মাস বয়সী নাতীকে নিয়ে আসছেন। নাতী চিকিৎসায় ভাল হচ্ছে বলে তিনি জানান, উপজেলার কামারকালী ইউনিয়নের কামারখালী গ্রামের পলি আক্তার জানান তার দুটি বাচ্চা মহিমা/৪ বছর ও মেহেরিসা /৩ বছর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বর্তমান তার সুস্থ্য ।

এ বিষয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদারের কাছে জানতে চাইলে তিনি জানান মৌসুমী রোটা ভাইসরাস জনিত ডায়রিয়া। আবহাওয়া পরিবর্তন হচ্ছে শীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেরে যায়। শিশুরা বেশী আক্রান্ত হয়ে থাকে। আমাদের হাসপাতালে ডায়রিয়ার মোকাবেলা করার মত পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসার ব্যবস্থা আছে। সুখের বিষয় হচ্ছে যে এ পর্যন্ত একটি শিশুরও মুত্যু হয় নাই। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিড়ে গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION