1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালীতে ট্রেনের টিকিট সংকটঃ যাত্রী ভোগান্তিতে

  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৮৬৪ জন পঠিত

শাহজাহান হেলাল, মধুখালী :
ফরিদপুরের মধুখালীতে ট্রেনের টিকিট সংকটে যাত্রীদের ভোগান্তি চরমে। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া টু রাজশাহী এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। যাত্রীরা টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন গোচ্ছা যাচ্ছে সরকারের,লোকসানের তোকমা লাগছে রেলওয়ের গায়ে।
ট্রেনের নিয়মিত যাত্রী সৌরভ দে বলেন ব্যবসায়ী কাজে প্রায়ই কুষ্টিয়া যেতে হয়। কিন্তু যাত্রী অনেক থাকায় টিকিট আগেই শেষ হয়ে যায়। স্টান্ডিং টিকিটও দেয় না। অনান্য কয়েককজন ব্যক্তি ও ভুক্তভোগী যাত্রীদেরও একই অভিযোগ। সড়কপথে রাজশাহী, পাবানা যাতায়াতের জন্য ভালো মানের বাস সার্ভিস না থাকায় জেলার অধিকাংশ মানুষ ট্রেনের ওপর নির্ভরশীল। ট্রেনের আসনব্যবস্থার চেয়ে দ্বিগুণেরও বেশি যাত্রী এখান থেকে যাতায়াত করে থাকে। বর্তমানে টুঙ্গিপাড়া টু রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি রয়েছে। যার মধ্যে ১টি শোভন শ্রেণীর চেয়ার।
মধুখালী রেলওয়ের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, প্রতিনিয়িত এই স্টেশন থেকে ৪০-৫০ জন যাত্রী রাজশাহী যাতায়াত করেন। এই স্টেশনের জন্য বরাদ্ধ রয়েছে মাত্র ২০টি টিকিট। যা দ্রুতই শেষ হয়ে যায়। লোকাল ট্রেনের টিকিটের কোন সংকট নাই। করোনার পর থেকে স্টান্ডিং টিকিটও বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বেরেছে। দূরের যাত্রীদের দাঁড়িয়ে যাতায়াত করাও খুব কষ্টসাধ্য। একটি বগি বৃদ্ধি করা করা হলে সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION