1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫১০ জন পঠিত
মধুখালীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত
মধুখালীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে চলন্ত ট্রাকের চাপায় নিহত-১ ও আহত-৪ এর সংবাদ পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বাগাট ইউনিয়নের মাঝিবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে মাঝিবাড়ী বাসস্ট্যান্ড বাজারে প্রতিদিনের ন্যায় সকালে কৃষি শ্রমিকের বাজারে কৃষি শ্রমিকরা বিক্রয়ের জন্য আসেন। চট্টগ্রাম থেকে ঝিনাইদহ গামী ঢেউটিন ভর্তি একটি ট্রাক নং ঝিনাইদাহ ১১-১৩৬২ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জমায়েত হওয়া কৃষিশ্রমিকদের চাপা দেয়।

ঘটনাস্থলেই ফজলু মুন্সি(৪৫) পিতা মৃত জালাল মুন্সী গ্রাম চাউলিয়া উপজেলা মোহাম্মদপুর জেলা মাগুরা ঘটনা স্থলেই নিহত হন। আহতরা হলেন উপজেলার বাগাট গ্রামের মৃত আব্বাস বিশ্বাসের ছেলে ইউছুফ বিশ্বাস (৭০) হাসেমের ছেলে আশরাফ (৩৫) আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের আব্দুল হামিদ মৃধার ছেলে শোয়েব (৪৭) বোয়ালমারী উপজেলার বিশ্বাসপুর গ্রামের ইউসুফের ছেলে মজিবর (৫০)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । মজিবরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য আহতরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। স্থানীয়রা ঘাতক ট্র্যাকটিকে আটক করেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত কার্যক্রম পরিচালনা করেন।

এ ব্যাপারে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুর রহমানের কাছে জানতে চাইলে তার মোবাইলে তিনিি জানান ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মধুখালী থানায় একটি মামলা হয়েছে। ঘাতক ট্রাক চালক পালাতক। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION