1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালীতে জমি নিয়ে বিরোধ : কিশোরকে কুপিয়ে জখম

  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৬৭৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালী উপজেলার সালামতপুর পুর্বপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মধুখালী থানায় অভিযোগ দিয়েছেন আহতের পরিবার।
অহতের নাম আবু নাসের শেখ (১৫)। সে ওই গ্রামের মো. আজিজুর রহমানের পুত্র।
অভিযোগ সুত্রে জানা গেছে, প্রতিবেশী গোলাম রসুল, মিল্টন শেখ ও রহিমা খাতুনের সাথে মো. আজিজুর রহমানের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো। ১৩ জানুয়ারী দুপুরে প্রতিপক্ষের বিবাদীরা মাঠে যাওয়ার পথ নেট দিয়ে আটকে দেয়। ওই নেট সরিয়ে মাঠে যাওয়ার চেষ্টা করলে তারা (প্রতিবেশী) হামলা চালিয়ে ওই কিশোরকে মারধর ও কুপিয়ে জখম করে। এসময় তার আর্ত চিৎকারে তাকে রক্ষা করতে আসলে ওই কিশোরের মা সাবিনা ইয়াসমিন ও ছোটো ভাই রাহাত শেখকেও মারপিট করে জখম করে। গুরুত্বর আহতাবস্থায় ওই কিশোরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION