1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে জগন্নাথ দেবের রথযাত্রায় মহোৎসব

  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৬১৯ জন পঠিত
মধুখালীতে জগন্নাথ দেবের রথযাত্রায় মহোৎসব
মধুখালীতে জগন্নাথ দেবের রথযাত্রায় মহোৎসব

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের মতো এবারো ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর শ্রী শ্রী মহাপ্রভু বিগ্রহ মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা মহা-মহোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে প্রদীপ প্রজ্বলন দিয়ে রথযাত্রা অনুষ্ঠানের শুভসূচনা করেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি সুবাস সাহা। শ্রী শ্রী মহাপ্রভু বিগ্রহ মন্দির কমিটির আয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক শ্যামল কুমার ব্যানার্জী, জাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান সামছুল ইসলাম বাচ্চু।

জাহাপুর শ্রী শ্রী মহাপ্রভু বিগ্রহ মন্দির কমিটির সভাপতি কানাই লাল গাঙ্গলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধুখালী সার্কেল সুমন কর, এন এস কনস্ট্রাকশনের প্রকৌশলী নিখিল চন্দ্র শিকদার , জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. মানিক মজুমদার প্রমুখ। দুপুর তিনটায় মন্দিরের সামনে থেকে রতযাত্রা শুরু হয়ে ৩-৪ মাইল প্রদক্ষিণ করেন হাজার হাজার ভক্তবৃন্দ । এ রতযাত্রা কাদীরদী বাজার এসে শেষ হয়। তবে সাতদিন পরে উল্ট রথযাত্রা শুরু হয়ে মন্দিরে শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION